×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ৫৩৭৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৮ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রিয়  কারাগারে নিয়ে আসা হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন মামলায় হাজিরা ও বিচার কার্য পরিচালনা করার জন্য রাঙ্গামাটি জেলা কারাগার থেকে তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়। বৃহস্পতিবার সকালে বিভিন্ন মামলায় ৮ জঙ্গিকে  চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হবে বলে জানান চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন। 
বুধবার (৫ জুলাই) সকালে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদের রাঙ্গামাটি জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে আনা হয়। রাঙ্গামাটি জেল সুপার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র বেশ কিছু সদস্য বান্দরবানের দুর্গম পাহাড়ে অবস্থান করে, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে- এমন সংবাদে সন্ত্রাসীদের ধরতে গত বছরের অক্টোবর মাস থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ পর্যন্ত ৫৫ জন জঙ্গি ও ১৭ জন কেএনএফ সদস্যকে গ্রেফতার/আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে ৮ জনকে আজ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat