×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৮৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ  শতাধিক আহত হয়েছেন শনিবার (১৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  
সংঘর্ষ চলাকালে প্রধান সড়কের এক দিক থেকে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় অন্যদিক থেকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।  
এ সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির বেশকিছু নেতাকর্মীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে।
জেলা বিএনপির এক নেতা পদযাত্রা কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীদের প্রধান সড়ক থেকে ভেতরের রাস্তায় যেতে বলে পুলিশ সদস্যরা। কিন্তু বেশি মানুষ জড়ো হওয়ার কারণে ভেতরের রাস্তায় জায়গা না হওয়ায় প্রধান সড়কে ভিড় ছিল। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা পাল্টা আক্রমণ করে। ’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat