×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৮৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরেই ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি নিয়ে আলোচনার কেন্দ্র রয়েছেন অভিনেত্রী রেশমিকা মান্দানা। প্রথম পর্বের মতো সিনেমাটির এবারের পর্বও বক্স অফিস মাত করবে বলেই ধারণা করছেন ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা। এরই মধ্যে সিনেমাটির লুক এবং ফাঁস হওয়া দৃশ্য দারুণ সাড়াও ফেলেছে সিনেপ্রমীদের মাঝে। তবে শুধু এই সিনেমাটি নয়, ‘অ্যানিমেল’, ‘ডি ৫১’ ‘ভিএনআর ট্রিও’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়েও বারবার শিরোনামে আসছেন এই অভিনেত্রী। 
এদিকে নিজের ক্যারিয়ারের এমন সাফল্যের মাঝে নতুন আরও একটি খবরে আলোচনায় এলেন তিনি। এবার বলিউড বাদশা শাহরুখের সঙ্গে জুটি বাঁধলেন রেশমিকা। যদিও সেটা সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাদের। 
জানা গেছে, সম্প্রতি বিজ্ঞাপনটির একটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ খান। যা মুহূর্তেই ভাইরাল বনে যায়। এমনকি পর্দায় আসার আগেই তাদের প্রশংসায় ভরে গেছে কমেন্টস বক্স। একজন লিখেছেন, ‘এটা সত্যি দারুণ সারপ্রাইজ’। আরেকজন লিখেছেন, ‘ওয়াও! বিজ্ঞাপনটি দেখার অপেক্ষা আর করতে পারছি না।’ অন্যজন লিখেছেন, ‘অবশেষে প্রিয় জুটিকে দেখতে পাবো। 
অপেক্ষার পালা শেষ হচ্ছে। তবে শুধু বিজ্ঞাপন নয়, সিনেমাতেও একসঙ্গে দেখার অপেক্ষায় আছি’—এমন অসংখ্য কমেন্ট জমা হয়েছে ছবিটির নিচে। অন্যদিকে ‘পাঠান’ সিনেমার সাফল্যের পর মুক্তি প্রতীক্ষিত ‘জওয়ান’ নিয়েও দারুণ আলোচনায় আছেন শাহরুখ। সিনেমাটি এরইমধ্যে অগ্রীম টিকেট বিক্রিতে রেকর্ড গড়েছে। পাশাপাশি বুর্জ খলিফায় সিনেমাটির ট্রেলার প্রকাশও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat