×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ১১৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামে যৌতুকের দাবিতে জোহরা খাতুন(৩৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তাকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই সন্দেহভাজন স্বামী  রিপন ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন। জোহরা খাতুন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নুর ইসলামের মেয়ে। তার স্বামী রিপন হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া সাতভাইপাড়ার মোসলেম গাজীর ছেলে। প্রতিবেশী ও জোহরার স্বজনরা জানান, বিয়ের পর থেকে স্বামী রিপন যৌতুকের দাবিতে স্ত্রী জোহরাকে নির্যাতন করে আসছিলেন। প্রায়ই রিপনের চাহিদামতো যৌতুক দিতে হতো। এ নিয়ে পারিবারিকভাবে ও গ্রাম্য সালিশও হয়েছে অনেকবার। জোহরা ও তার বাবার বাড়ির লোকজন টাকা দিয়ে রিপনকে বিদেশে পাঠান। সেখান থেকে দুই বছর আগে দেশে ফেরত এসে আবার যৌতুকের দাবিতে স্ত্রী জোহরার ওপর নির্যাতন করতে থাকেন রিপন।এ নিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে জোহরাকে মারধর করলে জোহরা মারা যান। সকালে বাড়িতে কান্নাকাটি দেখে আশেপাশের লোকজন এসে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন। জোহরার ছেলে হৃদয় (১৩) বলেন, ‘কাল রাতে আব্বা আমার মাকে খুব মারধর করে।’ এ বিষয়ে জোহরার বাবা নুর ইসলাম ও মা মেহেরুন বলেন, অনেক টাকা, জিনিসপত্র দেয়ার পরও জোহরার ওপর নির্যাতন বন্ধ হয়নি। রিপন আমার মেয়েকে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছেন। আমরা উপযুক্ত বিচার চাই।’ বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, ‘সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে আঘাতের অনেক চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat