×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৯৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভোলা পৌর মেয়র মো. মনিরুজ্জামান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রিপন কুমার সাহা, জেলা এলজিইডি নির্বাহী কর্মকর্তা ইব্রাহীম খলিল, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ খান, সদর উপজেলা ইউএনও মো. তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব।
জেলা প্রশাসক বলেন, কাউকে বাদ দিয়ে আমাদের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাই সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। নিজ-নিজ এলাকার সমস্যা চিহিৃত করে তা সমাধানে জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকার আহবান জানান তিনি।
এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat