×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৬৮১ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর থেকে পুলিশ পরিচয়ে বুধবার দিবাগত রাত ১১টার সময় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পত্নীতলা থানার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে নেপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেন খোকার ছেলে আবু ইছা মুরাদ ও একই গ্রামের আবু হাসানের ছেলে মিনহাজ। পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ জানান, বুধবার রাত্রিকালীন ডিউটি অবস্থায় ঘোরাঘুরির সময় রাস্তার পাশে চারজন ব্যক্তিকে দেখতে পেলে তাদের সন্দেহ হয়। এ সময় তাদের জিজ্ঞাসা বাদে জানতে পাওয়া যায়, দুজন ব্যক্তি একটি চার্জার গাড়ি আটকিয়ে পুলিশ এসআই শামীম পরিচয়ে তাদের মাদক ব‍্যবসায়ী বলেন। পরে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা কোন থানার এবং তাদের পরিচয় জিজ্ঞাসা করিলে তারা নাম ঠিকানা প্রকাশে গড়িমসি করতে থাকেন। এ সময় কোনো জবাব দিতে না পারায় দুই প্রতারককে আটক করে পুলিশ। 
ওসি পলাশ চন্দ্র দেব জানান, বুধবার রাতেই ঘটনাস্থল থেকে দুই প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat