×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৭৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরটা ভারতীয় সিনেমা বাজার নিজের দখলেই রেখেছেন সুপারস্টার শাহরুখ খান। অন্যদিকে পরপর একাধিক বিগ বাজেটের সিনেমা বক্স অফিসে ফ্লপ হওয়ায় ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের। পাশাপাশি দীর্ঘদিন ধরেই ঝুলিতে ব্যবসাসফল সিনেমা জমা করতে পারছেন না অভিনেত্রী শ্রুতি হাসান। যে কারণে প্রভাস-শ্রুতির বহুল আলোচিত ‘সালার’ মুক্তি নিয়েও কষতে হচ্ছে জটিল অঙ্ক!
শুধু তাই নয়, শাহরুখের সিনেমার সঙ্গে নিজেদের সিনেমা মুক্তি মানে নতুন করে আত্মহুতি ছাড়া কিছু নয় বলেই মন্তব্য করছেন সিনেবোদ্ধারা। তবে এবার তাদের সেই শঙ্কা কিছুটা হলেও দূর হচ্ছে। প্রভাস-শ্রুতির ‘সালার’ সিনেমার সঙ্গে শাহরুখের ‘ডাঙ্কি’ মুক্তির কথা থাকলেও আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন শাহরুখ।
জানা গিয়েছিল, বড়দিনে বক্স অফিসে শাহরুখ খানের ‘ডাঙ্কি’-র মুখোমুখি হতে চলেছে শ্রুতি-প্রভাসের ‘সালার’। চলতি বছরে ‘ডাঙ্কি’ মুক্তি পেলে নজির গড়তে পারতেন শাহরুখ। তবে নিজে থেকেই পিছু হটলেন বাদশা। যদিও নির্মাতার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিষয়টি নিয়ে শ্রুতি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘একই সময়ে দুটি সিনেমা মুক্তি নতুন কিছু নয়। তবে শাহরুখের মতো অভিনেতার সঙ্গে প্রতিযোগিতা একটু হলেও শঙ্কা তৈরি করে। তবে আমার মনে হয় যদি একসঙ্গে আমাদের সিনেমা মুক্তি পায় তবু দর্শকরা হতাশ করবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat