×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৪৫৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে মাছ আজ পিকআপ ও জি এস পরিবহনের একটিবাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ২ জন নিহত হয়েছেন। 
আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে  এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ চালক  শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক  শেখ (৪৫)।
গোপালগঞ্জের  কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে  থানার পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম ২ জনের মৃত্যুর খবর  নিশ্চিত করে বলেছেন, ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা  ঢাকাগামী মাছ ভর্তি একটি  পিক আপ এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা আগামী জিএস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের  সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের ২ জন নিহত হন। ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা পিকআপের সামনের অংশ কেটে  নিহতদের লাশ উদ্ধার করেন। সকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat