×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৪৫৭০৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। হামুনের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় আজ মঙ্গলবার বেলা ১১টায় সকল উপজেলা নির্বাহি কর্মতর্কাদের নিয়ে সভা করেছে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। 
সভা থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে প্রস্তত করা হয়েছে- ৭০৩টি সাইক্লোন সেল্টার, ৩৫টি মুজিব কিল্লা, ৮ হাজার ৭৬০ সিপিসি কর্মী। আর্থিক প্রয়োজনে বরাদ্ধ রাখা হয়েছে ৯ লাখ ৯০ হাজার টাকা ও ৬ লাখ টন চাল।
হামুনের প্রভাবে গতকাল রাত থেকেই পটুয়াখালীতে থেমে থেমে হালকা বৃস্টিপাত হচ্ছে।এখনো বাতাসের তেমন চাপ নেই। নদী ও সাগরে জোয়ার স্বাভাবিক রয়েছে। সাগর কিছুটা উত্তাল।
শারদীয় দূর্গা উৎসবের ছুটিকে কেন্দ্র করে পর্যটন নগরী কুয়াকাটায় হোটেল-মেটেলের অগ্রিম বুকিং বাতিল করেছে পর্যটকরা। এ মুহুর্তে যারা কুয়াকাটায় অবস্থান করছেন বৈরি আবহাওয়ার কারনে তাদেরকে সৈকতে ঘোরাঘুরিসহ সাতাঁর কাটাতে নিষেধ করেছে ট্যুরিস্ট পুলিশ। 
তবে মা ইলিশ প্রজননের জন্য ২ নভেম্বর পর্যন্ত অবরোধ থাকায় সাগরে কোন ট্রলার নেই বলে জানিয়েছেন আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat