×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৬২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার অংশ হিসেবে আজ বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদের সামনে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।  
কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহার উল আলম  বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলায় সরিষা ৮শ জন, মসুর ১০ জন ও খেসারি ডাল ১০ জনসহ মোট ৮ শত ২০ জন কৃষকে বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহার উল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat