×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৫৭০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টায়- মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা।  নব নির্মিত নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে। জামায়াতের ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। অপর দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও অন্যদিক দিয়ে পালানোর চেষ্টা করা ৪ জামায়াত কর্মীকে আটক করে। 
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম জয়  জানায়, আমরা ছাত্রলীগ, আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীরা বৃহস্পতিবার সকালে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি। মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে  যেতে থাকি। এ সময় জামায়াত নেতাকর্মীরা সড়কের টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদেরকে ধাওয়া করে  ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করি। 
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানায়, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় মেট ১৬ জন জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat