×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৩৪৫১৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে অবৈধ পথে আনা ২৮৭ বস্তা ভারতীয় চিনি সহ দুই চোরাকারবারিকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার সকালে সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাই মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। একইসঙ্গে ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক গাড়িও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলো যশোর জেলার কেশবপুরের মৃত সামাদ সরদারের ছেলে মাহবুবুর রহমান (৩২) ও একই জেলার কোতোয়ালী থানার অন্তর্গত খুড়কির বাবু ডালির ছেলে ইব্রাহিম হোসনে (২৫)।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভারত থেকে চোরাই পথে আনা ২৮৭ বস্তা ভারতীয় চিনি আটক করেছে যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। এ সময় ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক গাড়ি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এসএমপি'র শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat