×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ২৩৪৩৩২০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। বর্তমানে কাজের চেয়ে নানান কাণ্ডেই বেশি খবরের শিরোনামে থাকেন তিনি। এবার আদালতে যেতে হলো এই অভিনেত্রীকে।
কলকাতার চাঞ্চল্যকর ফ্ল্যাট প্রতারণা–কাণ্ডে গতকাল (২০ জানুয়ারি) শনিবার আলিপুর আদালতে হাজির হলেন নুসরাত জাহান। এর আগে নুসরাত ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডাকে সাড়া দিয়ে তাদের দপ্তরেও হাজির হয়েছিলেন।
পরবর্তী সময়ে নুসরাতকে আলিপুরের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও নুসরাত সেখানে হাজির না হয়ে জেলা জজ আদালতে আবেদন করেন। জজ আদালত তখন আদালতের নির্দেশ বহাল রেখে তাঁকে আলিপুরের আদলতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ নুসরাত আলিপুরের আদালতে হাজিরা দেন।
টালিউড অভিনেতা যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে তিনি আদালতে যান নুসরাত। বাংলা সিনেমার পরিচিত অভিনেত্রী নুসরাত পশ্চিমবঙ্গের বসিরহাট আসনের তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য। ফ্ল্যাট প্রতারণা–কাণ্ডে নুসরাতের বিরুদ্ধে মামলা হলে গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি ইডির দপ্তরে হাজির হন। সেখানে ইডির গোয়েন্দারা তাঁকে একটানা ছয় ঘণ্টা জেরা করেন।
সে সময় নুসরাত জাহান ফ্ল্যাট বেচাকেনার দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যেসব নথি ইডির হাতে তুলে দেন, তাতে সন্তুষ্ট হতে পারেননি ইডির গোয়েন্দারা। নুসরাতের বিরুদ্ধে ২৪ কোটি রুপির ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ ওঠে। বলা হচ্ছে, তাঁর গড়া একটি সংস্থার মাধ্যমে কলকাতার নিউ টাউনে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আবাসন বা ফ্ল্যাট তৈরি করার প্রকল্পের ২৪ কোটি রুপির প্রতারণা করা হয়েছে। তবে অভিনেত্রী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat