×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৭৮৮২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সব শ্রেণী পেশার গ্রাহকদের কথা বিবেচনা করে আমানতের আকর্ষণীয় ২টি নতুন স্কীম চালু করেছে জনতা ব্যাংক। 
আজ সোমবার জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার ‘জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট’ এবং ‘জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম’ এই দুটি স্কীম উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ডিএমডি ও সিএফও মো. নুরুল আলম, প্রধান কার্যালয়ের আইসিটিডি জিএম মো. নুরুল ইসলাম মজুমদার, ট্রেজারী ও ফরেন ট্রেড ডিভিশনের জিএম মিজানুর রহমান, বিডিএম ও ল’ ডিভিশনের জিএম প্রতিভা রানী সরকার ও জনতা ভবন কর্পোরেট শাখার জিএম মো. আশরাফুল আলমসহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দুই হাজার টাকা প্রাথমিকভাবে জমা করে জনতা ব্যাংক স্মার্ট একাউন্টে হিসাব খোলা যায়। এ হিসাবে যে কোনো দিন যে কোনো পরিমান টাকা জমা করা যাবে। কোন মাসে টাকা জমা না হলেও একাউন্ট বন্ধ হয়ে যাওয়া বা মুনাফা কর্তনের ঝুঁকি নেই। প্রতি তিন মাস পর মুনাফার হিসাবায়ন করা হয়। এ হিসাবে সাধারণ এফডিআর হারের চেয়েও অধিক হারে মুনাফা দেয়া হয়। এছাড়া অন্য স্কীমে গ্রাহকরা এক লাখ বা এর গুণিতক যে কোন পরিমান টাকা জমা রেখে প্রতি মাসে নির্দিষ্ট হারে মুনাফা উত্তোলন করতে পারবেন। তিন বছর মেয়াদে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে ৬৬৭ টাকা এবং পাঁচ বছর মেয়াদে এক লাখ টাকা বিনিয়োগে মাস শেষে ৬৮৮ টাকা মুনাফা পাওয়া যায়। এ দুইটি স্কীমের আমানতের বিপরীতে ঋণ উত্তোলনের সুবিধা আছে। এছাড়া অনলাইনে জনতা ব্যাংকের যেকোন শাখায় বা ই-জনতা মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই টাকা জমা করা যায়। এসব হিসাবের ত্রৈমাসিক হিসাব বিবরনী বিনা খরচে গ্রাহককে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat