×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার নিরাপত্তা পরিষদের  ডেপুটি  চেয়ারম্যান দিমিত্রি  মেদভেদেভ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ভিকন্টাক্টে লিখেছেন,  ন্যাটোর কোনো সদস্য দেশে মস্কোর আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই, যা পশ্চিমেরও যে কোন বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে দিনের মতো পরিষ্কার। খবর বার্তা সংস্থা তাসের।
ন্যাটোর ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ মহড়াকে শীতল যুদ্ধের সমাপ্তির পরের সবচেয়ে বড় মহড়া উল্লেখ করে তিনি মন্তব্য করেন, “এটি খুবই বিপজ্জনক উপায়ে আগুন নিয়ে খেলার সামিল।” তিনি বলেন, পশ্চিমের সকল কান্ডজ্ঞানসম্পন্ন মানুষের কাছে এটি স্পষ্ট যে, কোনো ন্যাটো সদস্য রাষ্ট্রে হামলার পরিকল্পনা আমাদের নাই। তবে, তারা যদি এ খেলা চালিয়েই যায় এবং আমাদের দেশের অখন্ডতায় আঘাত হানে, তাহলে সঙ্গে সঙ্গে তারা সমুচিত জবাব পাবে। মেদভেদেভ বলেন, সেক্ষেত্রে একটি বড় যুদ্ধ ন্যাটো এড়াতে পারবে না। 
ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ইউরোপে ন্যাটোর  ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ৩১টি সদস্য দেশ ও ন্যাটো প্রত্যাশী সুইডেন মহড়ায় অংশ নিচ্ছে।
ন্যাটো জোটের ককেশাস ও মধ্য এশিয়ার বিশেষ প্রতিনিধি জাভিয়ের কলোমিনা আর্মেনপ্রেস বার্তা সংস্থার সাথে এক সাক্ষাৎকারে বলেন, এই মহড়ার লক্ষ্য হলো রাশিয়াকে নিবৃত্ত করা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat