×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৪৪১১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিবেশ ক্লাব গঠনের জন্য অবিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. সাবের হোসেন চৌধুরী।  
তিনি বলেন, মানুষের জীবন নির্ভর করে পরিবেশের ওপর। বায়ু ও শব্দদূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে আর্থ বা পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
পরিবেশমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, একটি কল্যাণময়, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বে জায়গা পেতে জাতিকে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানটিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দেন।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী,  গভর্নিং বডির সদস্য আনোয়ার কবির ভূইয়া, শিক্ষক প্রতিনিধি চাঁদ সূলতানা ও ডক্টর ফারহানা খান প্রমুখ বক্তব্য রাখেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ সময় তারা প্রতিষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার না করার অঙ্গীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat