×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৩৫২৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপনা করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই বিশেষ দিন উপলক্ষ্যে তারকা ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শিমারি শাড়িতে নজর কাড়লেনও তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার দীপিকা পাড়ুকোন লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলের লাল গালিচায় হাঁটার আগে দুটো নতুন ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। 
এসময় তার পরনে ছিল ঝলমলে শাড়ি ও তার সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজ। বলিউডের সবাই শাড়ি বা যে কোনো এথনিক পোশাকের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন সব্যসাচীর উপর।
এদিন বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে দ্য জোন অব ইন্টারেস্ট ছবির জন্য পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা।
এদিকে দীপিকাকে এমন আবেদন ছড়াতে দেখে ভক্তরা বেশ খুশি। পোস্টের রিপ্লাইয়ে দীপিকাকে নিয়ে বেশ প্রশংসা করতেও দেখা গেছে নেটিজেনদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat