×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ২৩৪৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর রোববার বলেছে, সংঘাত নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। এক্ষেত্রে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমেরও অনেক গুরুত্ব রয়েছে। খবর সিনহুয়ার।
ইসরায়েল সরকার বিশ্বের অন্যান্য দেশ কর্তৃক একটি ফিলিস্তিনি রাষ্ট্রের কোন ‘একতরফা স্বীকৃতি’ প্রত্যাখান করার পর ফিলিস্তিন প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ এমন বিবৃতি দিলেন।
আবু রুদেইনেহ সামনের ‘বিভিন্ন এবং বিপজ্জনক’ চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলের ‘চরমপন্থী ও অনড়’ অবস্থান এবং যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী অবস্থানের বিরুদ্ধে ফিলিস্তিনের অবস্থান দৃঢ়।
তিনি ইসরায়েলি ‘আগ্রাসন এবং যুদ্ধ’ বন্ধ করার জন্য আরব দেশগুলোর এবং আন্তর্জাতিক অঙ্গনের আরো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিন এবং গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে তাদের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের অব্যাহত হামলা কারো জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা আনবে না।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেন, এ পর্যায়ে এসে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে ‘সন্ত্রাসবাদের জন্য পুরস্কার’ এবং এটি একটি স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনাকে ক্ষুন্ন করবে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ কর্তৃক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য নেতানিয়াহুর অনুমোদন বা অনুমতির প্রয়োজন নেই।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat