×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ৩৪৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশে এখন ২৯,৫৬১ জন ¯œাতক চিকিৎসক সরকারি হাসপাতালগুলোতে কাজ করছেন।
আজ জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি হাসপাতালে কর্মরত স্নাতক নার্সের সংখ্যা ৬ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ৩ হাজার ৯০৪ জন বিএসসি ইন নার্সিং (বেসিক), ১ হাজার ৫৯৭ জন বিএসসি জনস্বাস্থ্য নার্সিং (পোস্ট বেসিক) এবং ১ হাজার ১৪৯ জন বিএসসি ইন নার্সিং (বেসিক)। এদিকে সরকারি হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট রয়েছেন মাত্র ৫ জন।
বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হকের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের সহযোগিতায় সরকার দেশের সব অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেবে। এ জন্য তিনি সকল সংসদ সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat