×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৩৪৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলার সদর উপজেলায় আজ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ছয়মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষাণার্থী নারীদের একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সদর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। 
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) মো. মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর  প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২৫জন নারী প্রশিক্ষণার্থীকে জনপ্রতি একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। 
আয়োজকেরা জানান, বান্দরবান সদর উপজেলায় কয়েক দফায় ২১০জন নারীকে ছয়মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ল্যাপটপ প্রদান করা হবে। এর অংশ হিসাবে প্রথম ব্যাচে অংশ নেয়া ২৫জন নারী প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে একটি করে ল্যাপটপ প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat