×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৬৮৩০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে কারিনা কাপুর দর্শকদের মন জয় করে নেন। হয়ে ওঠেন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন। ২৩ বছর কাটিয়ে দিয়েছেন রূপালী পর্দায়। কিন্তু গত কয়েক বছরে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমে গেছে। এ বছর আগের সেই চেনারূপে ফিরছেন কারিনা।
২০২৪ সালে কারিনা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তালিকায় রয়েছে: করণ জোহরের ‘তাক্ত’, রাজেশ কৃষ্ণানের ‘দ্য ক্রু’ এবং রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। এ তিন ছবিতে তিন ধরনের চরিত্রে দেখা যাবে কারিনাকে।
এরইমধ্যে ছবিগুলোর কাজও শেষের দিকে। ২৯ শে মার্চ মুক্তি পাবে‘দ্য ক্রু’। আগস্টে আসবে ‘সিংহাম এগেইন’ ও ‘তাক্ত’ ছবি দুটি। কারিনা কাপুর নিজেও এ বছর তার এমন রাজকীয় কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত।
তিনি বলেন, সংসারকে গুরুত্ব দিতে গিয়ে কাজ খুব বেশি করা সম্ভব হয় না। সংসার সামলে যা সময় পাই কাজে দেই। তারপরও তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটা যে কোনো শিল্পীর জন্য ভালোলাগার ব্যাপার। তিন ছবি তিন ধরনের। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।
কারিনা আরও বলেন, এসব সম্ভব হয়েছে সাইফের জন্য। কারণ এ ছবিগুলোর শুটিংয়ের সময় তার পূর্ণ সহযোগিতা ও উৎসাহ পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat