×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৭৭২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের টেলিজগতের অন্যতম পরিচিত মুখ উরফি জাভেদ। সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন বৈচিত্র পোশাকে ছবি-ভিডিও পোস্ট করে প্রায়শই চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার নতুন ভূমিকায়  দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্র বলিউডে অভিষেক করবেন উরফি।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, অবশেষে হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছেন উরফি জাভেদ। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত সিনেমা‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমাটির সিক্যুয়েল।
এই সিনেমাতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। শোনা যাচ্ছে, এই সিনেমাতে পরিচালক সমাজিক যোগাযোগ মাধ্যমের প্রেক্ষাপটে সমসময়ের প্রেমের বিভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেয়েছেন।
এর আগে জানা গিয়েছিল, সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কপূর ও মৌনী রায়। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার।
সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সবদিক বিবেচনা করে, তারা উরফিকেই পছন্দ করেন।
বিতর্ককে যে কোনো দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে, হাবেভাবে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat