×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৪৫৬৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত বিরোধী মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 
তিনি বলেন, ভারত বিরোধী মিথ্যাচার করা বিএনপির এটা নতুন কোন বিষয় নয়। সেই ৭৫’ পরবর্তি সময় থেকে পানি চুক্তিসহ নানা বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত বিরোধী মিথ্যাচার করে আসছে। 
মাহবুব উল অলম হানিফ আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রয়াত ইহসানুল করিম হেলালের স্মরণ সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। 
বিএনপি নেতা রুহুল কবির রিজভির শাল চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, শীতকালের শালচাদর গরম কালে পুড়িয়ে মানুষের আস্থা অর্জন করা যায় না। আওয়ামী লীগ  দেশের জনগণের উপর আস্থাঅর্জনশীল দল। 
তিনি বলেন, সেই পাকিস্তানী শাসক গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল সময়ে জনগণের উপর নির্ভর করেই আন্দোলন করেছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামালেও নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে। এই দলের বিরুদ্ধে ভারতবিরোধী মিথ্যাচার করে কোন লাভ নেই। 
পরে কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের স্মরণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। 
এ সময় জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) এ এম জুবায়ের, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব  বক্তব্য রাখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat