×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৪৫০৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোখাদ্যে রঙ মিশিয়ে গুড়া মশলা (হলুদ-মরিচের  গুড়া )তৈরি করার অপরাধে বগুড়ায় মুন্সি হলুদ মিল সিলগালা করা হয়েছে। 
রোববার বিকেল ৪ টার দিকে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করে মিলটি সিলগালা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি।
এসময় ওই মিলে অভিযানে ১০ বস্তা পশুর খাদ্যের বস্তা, ৫ বস্তা মরিচ গুড়া, ৬ বস্তা হলুদ ও পোকামাকড় যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন বিকাল ৩টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এছাড়াও গোখাদ্যে রঙ মিশিয়ে হলুদ ও মরিচ গুড়া তৈরি করছিলো তারা। যা মানুষের স্বাস্থের জন্য মরাত্মক ক্ষতিকর।
তিনি বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান পরিচালনা করা হয়েছিলো। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুড়া তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিলো। কিন্তু তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মশলা (মরিচ গুড়া ও হলুদ) তৈরি করছে। এজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। ওই মিলে কেউ না থাকায় জরিমানা করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat