×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ২৩৪৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টকে বলেছেন, গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি।
মঙ্গলবার অস্টিন গ্যালান্টের সাথে বৈঠকের শুরুতেই এ কথা বলেছেন।
তিনি বলেছেন, বর্তমান গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা খুব বেশি। কিন্তু মানবিক সহায়তার পরিমাণ খুবই কম।
তিনি আরো বলেছেন, বৈঠকে তারা রাফায় ইসরায়েলী স্থল অভিযানের বিকল্প নিয়ে কথা বলবেন।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ শহর রাফায় ইসরায়েলের অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্্েরর উদ্বেগ নিয়ে কথা বলতে তেলআবিবের প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল। কিন্তু নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেয়ায় ইসরায়েল প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এর পরপরই প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে। তাদের অব্যাহত এ প্রতিশোধমূলক হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪১৪ জন ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে গাজায় ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই দৃঢ় সমর্থন দিয়ে আসছিল। কিন্তু  গাজায় বেসামরিক হতাহত বেড়ে যাওয়া, মানবিক পরিস্থিতির ভয়াবহতা এবং রাফায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা থেকে ইসরায়েল সরে না আসায় ওয়াশিংটন তার হতাশা ব্যক্ত করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat