×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ৪৬০৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার বিরামপুর  উপজেলার পুরাতন বাজারে পাইকারিতে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।  খুচরা ব্যবসায়ীরা ওই মরিচ ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি করছে।
আজ সোমবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের পুরাতন বাজার এলাকার পাইকারি বাজারে কৃষকদের নিয়ে আসা কাঁচামরিচ ১০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। বিরামপুর উপজেলার দেওগ্রামের কৃষক মো. ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 
বিরামপুর পৌরসভার মেয়র অধ্যাপক আক্কাস আলী জানান, চলতি বছর রবি মৌসুমে এই  উপজেলায় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এবং বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পাইকারিতে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। কৃষকেরা বলছেন এবারে মরিচের উৎপাদন বেশি এবং সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমে গেছে। তবে মৌসুমের শুরুতে এই মরিচ ১০০ টাকা দরে বিক্রি করেছিলেন তারা । সব মিলিয়ে মরিচ উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হয়নি তারা। 
সোমবার বিকেলে বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় সবজির পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, সকাল ৭টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাইব্রিড জাতের (অনল-১৭০১ ও বিন্দু) যে কাঁচা মরিচ ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর দাম আরও কমতে থাকে। সর্বশেষ বিকেলে  ৪ টায়  পাইকারি বাজারে বিক্রি হচ্ছিল ১০ থেকে ১২ টাকা কেজি দরে। 
গতকাল রোববার বিরামপুরের পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়েছিল। বাজারে আসা অধিকাংশ মরিচই উপজেলার স্থানীয় কৃষকদের কাছ থেকে কেনা বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামের ফসলি মাঠ থেকে পাইকারি বাজারে কাঁচা মরিচ আসছে। যে কারণে দামে ভাটা পড়েছে বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা। 
বিরামপুর নতুনবাজারে কাঁচা মরিচের পাইকারি ব্যবসায়ী হরিবন্ধু  বলেন, ‘এবার কৃষকদের জমিতে মরিচের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। এ জন্য গতকাল (রোববার) সকাল থেকে বিরামপুরের পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। রমজান মাসে কাঁচা মরিচের ক্রেতা কম। আবার বাজারেও কাঁচা মরিচের আমদানি বেশি। আজ সোমবার দুপুর পর্যন্ত ৫০ টাকা পাল্লা (৫ কেজি) দরে বিক্রি করেছি। যেভাবে সরবরাহ বাড়ছে তাতে মনে হচ্ছে, কাঁচা মরিচের দাম আরো কমে যাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat