×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ৪৪০৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস'২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল  সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা।
স্বগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ।  
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন,  আলোর সন্ধানে প্রতিবন্ধী কল্যান প্রতিষ্ঠান মান্দার সভাপতি মোঃ সোহেল রানা, আশার আলো অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ অছিম উদ্দিন,  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট সাবেরা সুলতানা তামান্না।
অনুষ্ঠানে জানানো হয় নওগাঁ জেলায় মোট ৮৬ হাজার ২৩৪ জন অটিজম ও প্রতিবন্ধী রয়েছেন। তাদের মধ্যে অটিজম ১৫৬১ জন, শারীরিক প্রতিবন্ধী ৪৮,৪৬১ জন, দীর্ঘস্থায়ী মানষিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা ৩০৩৫ জন, দৃষ্টি প্রতিবন্ধীতা ১২০৪০ হন, বাক প্রতিবন্ধীতা ৩৭৭১ জন, বুদ্ধি প্রতিবন্ধীতা ৫৯১৩ জন, শ্রবণ প্রতিবন্ধীতা ৩২৭১ জন, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীতা ২১৪ জন, সেরিব্রালপালসি ২৯৯২ জন, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ৪৪৯১ জন, ডাইন সিমড্রম ৭২ জন এবং অন্যান্য ৪১৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat