×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৪৪৬০৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একটি নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ ‘গুটিপোকা’য় মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। সৌভিক কুন্ডু পরিচালিত সিরিজটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, সিরিজটিতে সংসারে হিংসার শিকার এক নারীর চরিত্রে অভিনয় করছেন পাওলি। পেশায় সে শিক্ষিকা। মূলত শিক্ষিকা এবং ছাত্রীর সম্পর্কের প্রেক্ষাপটে গল্প।
কিন্তু আপাত ভীরু স্বভাবের পাওলি অভিনীত চরিত্রটি এক সময়ে পরিস্থিতির চাপে কীভাবে ঘুরে দাঁড়ায়, তা নিয়েই সিরিজের গল্প এগোবে।‘গুটিপোকা’র ইউনিটের এক সূত্রের কথায়, ‘একজন নারীর গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উড়ানের আখ্যানকে তুলে ধরবে সিরিজটি।’
এই সিরিজে পাওলি ছাড়াও অভিনয় করছেন একঝাঁক তারকা। পাওলির ছাত্রীর ভূমিকায় রয়েছেন বিয়াস ধর। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জীনি চক্রবর্তী প্রমুখ। 
পাওলির স্বামীর চরিত্রে রয়েছেন সৌরভ। নির্মাতারা এখনও এই সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা করেননি। এটাই সৌভিকের প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat