×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২৩৪৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ৩০ দিনব্যাপী মেয়াদি 'বুনিয়াদি প্রশিক্ষণ' কোর্স শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায়   এ কোর্সের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট।
ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন  জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের উপ-পরিচালক  ড. খ ম কবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম,  গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল আলম ও  গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এনামুল হক তালুকদার।
প্রেশিক্ষণ কোর্সে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat