×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ৪৪৫৩৯৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার উপজেলা সদরে আজ তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ  মুসল্লীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের বাংলা স্কুল মাঠে ইসতিসকার সালাতে ইমামতি করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এ সময় কয়েক শত মুসল্লিরা দুই রাকাত নামাজে অংশগ্রহণ করে সৃষ্টিকর্তার নিকট বৃষ্টি  প্রার্থনা করেন। 
গত বেশ কয়েকদিন ধরে জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি না হওয়ায় নদী-নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে।  তীব্র গরম ও খরায় ফসলি জমি, প্রাণিকুলসহ অস্থির হয়ে উঠছে জন জীবন। প্রচন্ড গরমে  হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। 
এমন অবস্থায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ শেষে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চান তারা। 
নামাজে অংশগ্রহণ করা জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন বলেন, প্রচন্ড গরমে এবং খরায় মানুষজন খুব কষ্ট পাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি। যেন তিনি বৃষ্টি দেন এবং আমাদের ক্ষমা করে দেন। 
নামাজে অংশ নেয়া অপর মুসল্লী জুনায়েদ হোসেন ও তসলিম ফরাজী বলেন, আমরা বিশ্বাস করি আল্লাহর কৃপা থাকলে সবকিছু সম্ভব। তাই তীব্র তাপ প্রবাহের দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চেয়ে বৃষ্টি প্রার্থনা করে  আমাদের আজকের এ নামাজ আদায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat