×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৪
  • ১২২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:-  ফুটবলের দুনিয়ায় এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রাজত্ব করছেন লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদো। মেসি-রোনালদো দুইজন দুই দেশের হলেও ফুটবলের রাজা এই দুজনই। এই দুজনের দ্বৈরথ বিশ্ব জুড়ে সবাই জানে। গত দশ বছরে ফিফার বর্ষসেরার পুরস্কার বা ব্যালন ডি’অর এমন বড় পুরস্কার ঘুরে ফিরে এই দুই তারকার হাতেই উঠে। তবুও সবকিছু মিলিয়ে বেশ এগিয়ে ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। এবার আরো একবার সিআর সেভেন কে পেছনে ফেললেন তিনি। যদিও আয়ের দিক দিয়ে রোনালদোর থেকে এতদিন পিছিয়ে ছিলেন মেসি। এবার এই পর্তুগিজ তারকাকে আয়ের দিক দিয়ে পেছনে ফেললেন আর্জেন্টাইন তারকা। ফ্রান্সের একটি ফুটবল ম্যাগাজিন জানিয়েছে, বর্তমানে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের নাম লিওনেল মেসি। তাদের হিসেব মতে মেসির আয় প্রতি মিনিটে ২৫ হাজার ইউরো। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৫ লাখ টাকারও বেশি। বোর্ড এবং ক্লাব ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন, প্রমোশন মিলিয়ে এ মৌসুমে মেসির আয় ১২৬ মিলিয়ন ইউরো। আর সেই জাগায় রিয়াল তারকা রোনালদোর আয় ৯৪ মিলিয়ন ইউরো। আর তিন নম্বরে আছেন পিএসজি তারকা নেইমার। তার আয় ৮১ মিলিয়ন ইউরো। এই তালিকায় চতুর্থ ফুটবলার হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল। তার আয় ৪৪ মিলিয়ন ইউরো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat