×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৯
  • ২৩৪৫৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী, ভ্যাক্সিনেশন, কৃমিনাশক ওষুধ খাওয়ানো, খামারীদের প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন এসব তথ্য জানিয়ে বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রথম দিন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে গরু, ছাগল, হাঁস-মুরগী সহ প্রণিসম্পদের ৪০টি স্টল বসে। দ্বিতীয় দিন ২১২টি প্রাণির দেহে ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। তৃতীয় দিনে ১৮৯টি গরু ও ৭৮টি ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে।
এরপর খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন খামারী অংশ নেন। পরে অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠান।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের খামারী আবুল হোসেন বলেন, এবছর প্রচন্ড গরমের মধ্যে প্রাণিসম্পদ প্রদর্শনীসহ সেবা সপ্তাহ পালিত। এতে অংশ নিতে আমাদের দুর্ভোগ আর কষ্টের সীমা ছিল না। গরু-ছাগল পরিবহন করতেই অসুস্থ হয়ে পড়ে। প্রদর্শনী মাঠে প্রখর রোদ ছিল। যা প্রাণিসম্পদ প্রদর্শনীর জন্য অনুকূল নয়। তাই আগামীতে ফেব্রুয়ারি মাসে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ আয়োজন করার অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat