×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৪৫৪৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোসেনজার সাথে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে ইতালিয়ান দ্বিতীয় টায়ারের রানার্স-আপ হিসেবে ২০০৩ সালের পর প্রথমবারের মত সিরি-এ লিগে ফিরে এসেছে কোমো।
আগামী মৌসুমে তারা সিরি-বি চ্যাম্পিয়ন পার্মার সাথে শীর্ষ লিগে যোগ দিতে যাচ্ছে। এ মাসের শুরুতে পার্মার সিরি-এ লিগে উন্নীত নিশ্চিত হয়েছিল।
প্রায় দুই দশকেরও বেশী সময় ধরে সিরি-এ লিগ থেকে রেলিগেশনে থাকা কোমো এই সময়ের মধ্যে দারুনভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত তাদের ২১ বছরের অপেক্ষার অবসান হলো।
কোমোর একাংশের শেয়ারহোল্ডার হিসেবে আছেন আর্সেনালের সাবেক দুই সতীর্থ চেজে  ফ্যাব্রেগাস ও থিয়েরি অঁরি। এছাড়া বোর্ড সদস্যা হিসেবে আছে চেলসির সাবেক মিডফিল্ডার ডেনিস ওয়াইজ।
২০১৯ সালে সিরি-সি থেকে উন্নীত হবার পর আবারো পেশাদার ফুটবলে ফিরে আসে কোমো।  
তৃতীয় থেকে অষ্টম স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লেÑঅফের মাধ্যমে তৃতীয় উন্নীত দলটি নির্ধারিত হবে। এই ক্লাবগুলোর মধ্যে রয়েছে ভেনেজিয়া ও সাম্পদোরিয়ার মত সাবেক সিরি-এ ক্লাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat