×
ব্রেকিং নিউজ :
ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ মালাইকার রেস্তোরাঁয় এক প্লেট খিচুড়ির দাম ৭৫০, এক বোতল পানি ৪৭৫ টাকা! দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৩৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেতা আদিত্য রয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ‘মনমরা’ থাকেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের। কিন্তু সম্প্রতি উরফি জাভেদকে নিয়ে পার্টিতে মজতে দেখা গেলো অনন্যাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে উরফি-অনন্যার ছবি দেখে অবাক নেটিজেনরা।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনন্যা পাণ্ডের সঙ্গে একই পার্টিতে দেখা মিলল উরফির। টিনসেল টাউনের এক ও উরফি। সেই পার্টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন উরফি। এদিকে অনন্যার সঙ্গে উরফির ছবি দেখে বেশ অবাক ভক্তরা। 
অনেকের দাবি আদিত্যের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলতেই উরফির সঙ্গে পার্টিতে মজেছেন অনন্যা। সেই একই পার্টিতে উপস্থিত ছিলেন নেট-প্রভাবী ওরি, অভিনেতা অর্জুন কাপুর, আরহান খানসহ আরও অনেকে।
কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে অনন্যাকে জিজ্ঞেস করা হয়েছে, সপ্তাহান্তে জীবন থেকে কী হারিয়েছেন। জবাবে অভিনেত্রী বলেন, তিনি মন হারিয়েছেন। বিচ্ছেদের পর থেকে নাকি নিজের পোষ্যের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। যদিও, বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি।
অন্য দিকে, অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন আদিত্যও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছি। আর এটাই আমি পছন্দ করি। 
আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানা দরকার, এমনটা আমার কখনও মনে হয়নি। সব প্রকাশ না করে, ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করি।
টানা দুই বছর সম্পর্কে ছিলেন আদিত্য ও অনন্যা। বিভিন্ন জায়গায় একসঙ্গে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। বিজ্ঞাপনের কাজও করেছেন একসঙ্গে। কিন্তু সম্পর্ক স্থায়ী হয়নি। গত মার্চ মাসে সম্পর্কে ইতি টেনেছেন তারকা জুটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat