×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ২৩৪৩৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন বাংলাদেশ (এফইএক্সবি) আজ অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন বাতিল করার এবং গণতান্ত্রিক, মানবিক, জনবান্ধব ও অংশগ্রহণমূলক আইন ও নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে।
আজ সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘দমনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ও সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর অধীনে দায়ের করা সমস্ত মামলা বাতিল করা উচিত। অন্তর্বর্তী সরকারের উচিত একটি অধ্যাদেশ জারি করে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা।’ তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে ভুক্তভোগীদের মুক্তির দাবি জানান।
তারা বলেন, সাইবার নিরাপত্তা আইন কোনোভাবেই সংশোধন করা যাবে না, এটি বাতিল করা উচিত। সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের প্রক্রিয়াটি বেআইনি ছিল।
এফইএক্সবি’র সাধারণ সম্পাদক সালিম সামাদ বলেন, আইনটি জনগণের অংশগ্রহণ ছাড়াই প্রস্তাব করা হয় এবং ও খসড়াটি দ্রুত আইনে রূপান্তর করা হয়েছিল। 
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের মহাসচিব সৈয়দা আইরিন জামান, রেজাউর রহমান লেনিন ও রেজোয়ান ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat