×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ৬৫৪৫৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার শেরপুরে আজ দুপুরে একটি ভোজ্যতেলের মিলের ট্যাংক বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শেরপুরে ভবানীপুর মজুমদার ভোজ্যতেলের মিলে (রাইচ ব্রান্ড) ট্যাংকের পাইপ লাইনে ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কর্মরত চারজন টেকনিশিয়ান নিহত হয়েছেন। 
নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির খলিলুর রহমানের ছেলে ইমরান (৩২), একই এলাকার সোলায়মান এর ছেলে আবু সাঈদ(৩৮), সালাম হোসেনের ছেলে মনির হোসেন (২৮) ও রুবেল মিয়া (৩১) ।
শেরপুর থানার ওসি রেজাউল করিম  জানান- মজুমদার ভোজ্যতেলের মিলে ট্যাংকের পাইপ লাইনে ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণে কর্মরত চারজন টেকনিশিয়ান আহত হন। তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে সেখানে কর্মরত চিকিৎসকগণ চারজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গের রয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার রহমান জানান, তেলের পাইপ লাইনের ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে ওই মিলের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হয়ে যায়। বগুড়ায় হাসপাতালে নেয়ার পর চারজন মারা যান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat