×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ৪৩৪৫৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সমতার।
আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরের নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিককের বলেন, আমাদের জেলায় জেলায় শহিদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভাকে রাজনৈতিক বা সাংগঠনিক সভা হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাদেরকে বিব্রত করা হচ্ছে। মূলত দায়বদ্ধতা থেকে আমরা কেন্দ্রীয়ভাবে আট ভাগে বিভক্ত হয়ে প্রতিটি জেলা সফর করছি ¯্রফে সংকটাপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়াতে,এর বাইরে কিছুই নয়।
তিনি বলেন, সংকটাপন্ন পরিবারের খোঁজখবর নিয়ে জেলা প্রশাসন ও সরকারকে তাদের বিষয়ে অবহিত করছি আমরা। সার্বিক বৈষম্য নিরসনে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। সকলে মিলে মিশে যদি বৈষম্য বিরোধী আন্দোলনের মতো কাজ অব্যহত রাখতে পারি, তাহলে নিশ্চয় আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সমতার। এজন্য সবাইকে পাশে থাকার আহ্বান জানান সারজিস আলম।
এর আগে সকাল ১১ টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। দুপুরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে বিকেল ৪ টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশের মধ্যদিয়ে শরীয়তপুর সফর শেষ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat