×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৬৭৬৬০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ৭২ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করা হয়েছে। 
মামলার বিষয়টি বাদি পক্ষের আইনজীবী জিয়াউর রহমান নিশ্চিত করে বলেন, মামলাটি করেছেন সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দৌলতপুর এলাকার আ. হামিদ বিশ্বাসের ছেলে মো. ওয়াহিদুজ্জামান। মামলায় অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার নড়াইল সদর আমলি আদালতে মামলার আবেদন করলে বিচারক মো. জুয়েল রানা মামলাটি গ্রহণ করে নড়াইল সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদি অভিযোগ করেন, গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সদর উপজেলার নাকশি বাজার থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বাজারের পশ্চিম পাশে তেলের পাম্প এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন বন্দুক, শটগান,বোমা, রামদা, চাইনিজ কুড়াল ও সড়কিসহ বিভিন্ন অস্ত্রসহকারে মিছিলের গতিরোধ করে। এসময় ১নং আসামির নির্দেশে আসামি মাহমুদুল হাসান কায়েস মিছিলে ছাত্র-জনতার ওপরে গুলি করে। এতে মামলার বাদির ভাইপো ১ নম্বর সাক্ষী মো. সোহান বিশ্বাসের গায়ে লেগে গুরুতর জখম হয়। অন্য দুই আসামির ছোড়া গুলিতে আরও তিনজন মিছিলকারী জখম হয়৷ 
'এ ঘটনায় সদর থানায় মামলা করতে গেলে কয়েকদিন ঘুরিয়েও মামলা গ্রহণ করেননি। আহতদের সুচিকিৎসা ও থানায় মামলা গ্রহণ না করায় আদালতে মামলা করতে বিলম্ব হয়েছে'- বলে উল্লেখ করেছেন বাদি।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক দেবশীষ কুন্ডু মিটুল, জেলা যুবলীগের সভাপতি ভিপি মাসুম, সাধারণ সম্পাদক খোকন সাহা, ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat