×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-০২
  • ৬৫৪৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিয়ের দুই মাসেই সুখবর দিলেন এমি জ্যাকসন। দক্ষিণি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ব্রিটিশ এই তারকা জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন।
দুই মাস আগে ‘গসিপ গার্ল’ অভিনেতা এড ওয়েস্টউইকে বিয়ে করেন তিনি।
বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সুসংবাদ সবার সঙ্গে ভাগ করে নেন তারা। তবে এটাই প্রথমবার নয়, এমি এর আগেও সন্তানের মা হয়েছেন।
২০১৯ সালে প্রথমবার মা হয়েছিলেন এমি। তার প্রথম সন্তান আন্দ্রেয়াসের বয়স এখন পাঁচ। প্রথম স্বামী জর্জ ও অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালে। এর পর থেকে পুত্রসন্তানকে নিয়ে একা থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী।
বিবাহবিচ্ছেদের এক বছর পর অর্থাৎ ২০২২ সালে এড ওয়েস্টউইকের সঙ্গে সম্পর্কে জড়ান এমি। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে বাগদান সেরেছিলেন তারা। এরপর গেল আগস্টে ইতালিতে বিয়ের পর্ব সারেন এই জুটি।
এমি জ্যাকনস জন্মসূত্রে ব্রিটিশ, তবে বলিউড ও দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এমি। ২০১২ সালে ‘এক দিওয়ানা থা’ সিনেমার দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন তিনি।
এদিকে হলিউডের পরিচিত অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে ‘চিলড্রেন অব মেন’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ‘গসিপ গার্লে’ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat