×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৪৩৪৫৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে আনতে লজিস্টিক সহায়তা এবং বিশেষজ্ঞ জনবল প্রদানের মাধ্যমে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বৈঠকে তারা পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন বাস্তবায়ন এবং পাচারকৃত অর্থ ফেরত আনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বশির উদ্দিন বলেন, বাংলাদেশ আইএলও কনভেনশনকে পুরোপুরি সম্মান করে এবং কনভেনশন বাস্তবায়নের জন্য দেশটির একটি সুস্পষ্ট রোডম্যাপ রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। তাদের অধিকাংশই যুবসমাজ। আমাদের লক্ষ্য হলো তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা এবং যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করা।
সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বেশ কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া সরকার দাম কমাতে অনেক পণ্যের ওপর শুল্ক কমিয়েছে।
মাইকেল মিলার বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি ইইউ ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখবে।
বিনিয়োগের পরিবেশ উন্নত হলে ইউরোপ থেকে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat