×
ব্রেকিং নিউজ :
গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ মালাইকার রেস্তোরাঁয় এক প্লেট খিচুড়ির দাম ৭৫০, এক বোতল পানি ৪৭৫ টাকা! দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ৪৩৫৪৫৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোনা পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  গ্রেপ্তার করা হয় তাকে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন। 
এরপর দেখা যায় ১৪.৮ কেজি সোনা তার সঙ্গে ছিল। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু দিন ধরেই বার বার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর সন্দেহে ছিলেন। 
ডিআরআই সূত্রে জানা যায়, গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাকে আটক করেন ডিআরআই। 
কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat