×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ৪৩৪৫৪৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ ভ্রাম্যমান ট্রাকে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)- এর পণ্য বিক্রি শুরু হয়েছে। 

আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা শহরে ডিসির মোড়ে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও যুগ্ম-আহ্বায়ক সাইয়েদুজ্জামান বাবু, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলা শহরের পাঁচটি পয়েন্টে ২৫ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিটি পয়েন্টে কার্ড ছাড়াই চারশ’ জন মানুষ জনপ্রতি দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি ডাল, এককেজি চিনি ও দুই কজি ছোলা ৪৫০ টাকায় ক্রয় করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat