×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৩৪৪৩৫০৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরো পাঁচটি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন এ্যাডহক কমিটির ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 
ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯টি ফেডারেশনে এ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। দুই মাস ১৪ দিন পর গত ২৮ জানুয়ারি সাতটি ফেডারেশনে এ্যাডহক কমিটি গঠন করে। এরপর আজ দেয়া হয়েছে আরো পাঁচটি এ্যাডহক কমিটি । জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ঠ ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
ফেডারেশনগুলো হলো হ্যান্ডবল, সাইক্লিং, জুডো, এ্যামেচার রেসলিং ও রাগবি। 
বাংলাদেশ হ্যান্ডল ফেডারেশনের সভাপতি করা হয়েছে মেজর জেনারেল সারোয়ার ফরিদকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও সংগঠক সালাউদ্দিন আহমেদকে। 
অন্যান্য ফেডারেশনগুলোতে রয়েছেন :
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন : সভাপতি- সাইফুল ইসলাম (ব্র্যাক ইপিএল’র পরিচালক), সাধারণ সম্পাদক- আবু হেনা মস্তফা কামাল (জাতীয় দলের সাবেক খেলোয়াড়)
বাংলাদেশ জুডো ফেডারেশন : সভাপতি- ফিরোজ আহমেদ (চেয়ারম্যান, এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ), সাধারণ সম্পাদক- সৈয়দ জান্নাত আরা (সাবেক খেলোয়াড়, সংগঠক)
এ্যামেচার রেসলিং ফেডারেশন : সভাপতি- ব্রিগেডিয়ার জেনালের ফকরুদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক- মাহবুবুল আমিন জীবন
বাংলাদেশ রাগবি ফেডারেশন : সভাপতি- আব্দুল্লাহ আল জহির স্বপন,  সাধারণ সম্পাদক- আখতার জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat