×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ৪৩৬৫৩৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস মার্কস অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। শতকরা হিসাবে যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ। আর ফেল করেছেন ৭ হাজার ৮৯৮ জন।

অধ্যাপক আনোয়ারুল আজীম আরও জানান, ছয়টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। ‘সি’ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত  নম্বর ৯০ দশমিক ২৫ । পরীক্ষায় উপস্থিতির হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। অনুপস্থিতির হার ৬ দশমিক ৫০ শতাংশ।

গত ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশের ২০টি কেন্দ্রে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ২৩ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২১ হাজার ৫৬৪ জন। 

সর্বোচ্চ ৯০ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রুফাইদা নুর। দ্বিতীয় হয়েছেন একই বোর্ডের এম ডি নাফিস ইসলাম। তিনি  পেয়েছেন ৮৮ দশমিক ২৫ নম্বর। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী অনিন্দ্রো চৌধুরী ৮৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat