×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ২৩৪৩৪৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান।
নীলফামারী জেলায় আজ নীলফামারী জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুদক-এর চার সদস্যের একটি অভিযানিক দল। 

এসময় হাসপাতালের ওষুধ সরবরাহ, সেবার মান, জনবল নিয়োগসহ বিভিন্ন দিক যাচাই, তথ্য উপাত্ত সংগ্রহ ও অসাম্যঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুর- এর সহকারী পরিচালক বেলাল হোসেন। 

এ সময় দুদকের সহকারী পরিচালক মঞ্জুরুল হক ও উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দুদক-এর সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, হাসপাতালের সেবার মান, ঔষধ সরবরাহ, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপাত্ত যাচাই করা হয়।এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু-আল হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফি- সহ হাসপাতালের নার্স ও ভাণ্ডার রক্ষকের সঙ্গে কথা হয়েছে। এসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে, যা কমিশনে পাঠানো হবে। কমিশন তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, ওষুধসহ কয়েকটি বিষয় দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা ওই টিমকে সর্বাত্মক সহযোগিতা করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat