×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৪৩৫৫৪৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার বাদ আসর সদর থানার ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সন্ধ্যার পর সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বানরগাতি বানিয়াখামার সর্বজনীন মন্দির কমিটির উদ্যোগে আলোচনা সভা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। 
অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
৩১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইয়াকুব পাটোয়ারীর সভাপতিত্বে এবং যুবদল নেতা নাজমুল হাসান নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দৃঢ় ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস জুগিয়েছে এবং অনুপ্রাণিত করেছে। 
তিনি আরও বলেন, আগামীতে যাঁরা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন, মরহুমা বেগম খালেদা জিয়া তাঁদের কাছেও সাহসের বাতিঘর হিসেবে থেকে যাবেন। 
মঞ্জু আরও বলেন, যে গণতন্ত্র বেগম খালেদা জিয়া লালন করেছেন, সেই গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 
বানরগাতি বানিয়াখামার সর্বজনীন মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন রামচন্দ্র পোদ্দার এবং সভা সঞ্চালনা করেন দিলিপ মন্ডল ও মফিকুল ইসলাম নিপু।
সভায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে জনগণই হবে দেশের প্রকৃত মালিক। দেশের ১৮ কোটি মানুষের হাতে থাকবে দেশের মালিকানা। দলের চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। 
তিনি বলেন, বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা কখনোই অন্য ধর্মের মানুষের উপর কোনো নিপিড়ন নির্যাতনে বিশ্বাস করি না। ৩১ দফার ভেতর হিন্দু মুসলমান খ্রীস্টান কারো মধ্যে কোন বিভেদ বৈষম্য থাকবে না। 
তিনি আরও বলেন, দেশের জুলাই আন্দোলনে শহীদদের পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদি, বিএনপিসহ বিরোধী দলের যেসব নেতাকর্মী দেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং  তাদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat