×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৫৪৩৬৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলায় আরও চার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। একইসাথে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী শেরপুর সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ শেরপুরের সদর উপজেলার দমদমা কালীগঞ্জ এলাকার মেসার্স জেড এইচ বি ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, একই এলাকার মেসার্স এম এস বি ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, চরশেরপুরের মেসার্স এস এফ ব্রিকসকে ২ লাখ টাকা ও একই এলাকার মেসার্স এম এম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যে, এখন পর্যন্ত জেলার ২২ টি অবৈধ ইটভাটার ৯১ লাখ টাকা জরিমানাসহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat