×
ব্রেকিং নিউজ :
পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-১৩
  • ৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও জুনাইদ আহমেদ পলক।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
তবে শুনানি উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা পলকের চিকিৎসা নিয়ে আদালতের আগের নির্দেশ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও কয়েকজন আসামি উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়নি।

পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি বলেন, মামলাটিতে কয়েকজন আসামি জামিনে থাকলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তারা আদালতে উপস্থিত হতে পারেননি। অভিযোগ গঠনের সময় সব আসামির উপস্থিতি প্রয়োজন হওয়ায় তাদের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়। পরে আদালত আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করেন।
তিনি আরও বলেন, জুনাইদ আহমেদ পলক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তার চিকিৎসার জন্য এর আগে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছিলেন। কিন্তু আদালতের সেই আদেশের পরও তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

এদিন আদালতে পলকের পক্ষে চিকিৎসার বিষয়টিও তুলে ধরা হয় বলে তার আইনজীবী জানান।২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলাটি করা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন।  আগামী ১ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat