×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুশফিকের আকুতি টেস্ট খেলার জন্য
নিজস্ব প্রতিনিধি: -হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। তবে আরো ভালো কিছু করার সুযোগ ছিলো বলে মনে করে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সেটা হাতছাড়া হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, টেস্ট ক্রিকেট অনেক কঠিন খেলা। পাঁচদিন ধরে ধারাবাহিক খেলতে হয়। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে একদিন সবকিছু ঠিক করলেই যেকোনো দলকে হারানো যায়। টেস্টে ব্যাপারটি ভিন্ন। প্রথম ইনিংসে ভালো খেললে পরের ইনিংসে প্রতিপক্ষ অন্য পরিকল্পনা নিয়ে আসে নিউজিল্যান্ডে আমরা দুই টেস্টেই তিন দিন সমান তালে লড়েছি। এখানে সাড়ে তিন দিন। এটাই পাঁচদিন করতে হবে। তিনি আরো বলেন, আমরা অনেক সুযোগ পেয়েছি। সুযোগগুলো হাতছাড়া করেছি। প্রথম ইনিংসে ওদের যদি সাড়ে ৫০০ রানেও আটকাতে পারতাম, তাহলে হয়ত দ্বিতীয় ইনিংসে ওরা আরও একটু সময় ব্যাট করত। তখন দ্বিতীয় ইনিংসে চার সেশনের বদলে তিন সেশন ব্যাট করতে হতো আমাদের। তখন ব্যপারটি অন্যরকম হতে পারত। প্রথম ইনিংসে তাই ১৫০-১৭০ রান বেশি দিয়ে ফেলেছি আমরা। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে উইকেট দারুণ ছিল। প্রথম চার ব্যাটসম্যানের কেউ বড় স্কোর করলে আমরা ওদের প্রথম ইনিংসের রানের কাছাকাছি যেতে পারতাম। অন্তত ৫৫০ করতে পারতাম। নিজের ব্যাটিং নিয়ে বলেন, যে কোনও ধরনের কন্ডিশনের বিপরীতে খেলতে প্রস্তুত থাকতে হবে। টেস্টে বড় ইনিংস খেলতে হলে একজন ব্যাটসম্যানকে অবশ্যই তার অফস্ট্যাম্প কোথায় সেটা জানতে হবে এবং ডিফেন্সটা অনেক শক্তিশালী হতে হবে। আমি এই দুটি জিনিসকে গুরুত্ব দেই। দলের উন্নতি নিয়ে মুশফিকের বক্তব্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আমরা পাঁচদিন পর্যন্ত ছিলাম। দ্বিতয়ি টেস্টটি তো আল্লাহর রহমতে জিতেই গেছি। নিউজিল্যান্ডে দু্টি টেস্টেই আমরা তিনদিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এখানে আমরা সাড়ে তিনদিন বলব। তো আমি বলব ধারাবাহিক একটা পর্যায়ে আসছে। কিন্তু আমার মনে হয় বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করা দরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat