×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ২৩৪৩৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারীভাবে জর্ডানের বিভিন্ন ফ্যাক্টরীতে বিনা খরচে গার্মেন্টস কর্মী নিয়োগের বিষয়টি প্রচারের লক্ষ্যে পিরোজপুরে আজ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওভারসীস লিমিটেড এর এমডি সরকারের উপসচিব এবিএম আব্দুল হালিম। এ অবহিতকরণ সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংবাদকর্মী, সরকারের জেলা পর্যায়ের বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন। এবিএম আবদুল্লাহ জানান এ পর্যন্ত বিনা খরচে লক্ষাধিক কর্মীকে জর্ডানে প্রেরণ করা সম্ভব হয়েছে, যাদের অনেকেই দুই থেকে তিন লাখ টাকা বেতন পাচ্ছে। যেহেতু সরকরি ব্যবস্থাপনায় এ কর্মী প্রেরণ করা হয়ে থাকে বিধায় এখানে প্রতারিত হবার কোন আশঙ্কা নাই। দক্ষিণ কোরিয়ায়ও একই পদ্ধতিতে কর্মী প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে। ওয়েল্ডিং এর কাজ এবং কোরিয়ান ভাষা শিখতে পারলেই ভালো বেতনে দক্ষিণ কোরিয়ায় যাওয়া সম্ভব। জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে চাকুরীর জন্য খরচ সংশ্লিষ্ট কোম্পানী বহন করবে। নারী কর্মীদের বিদেশ গমনের ক্ষেত্রে পরিবারের অথবা আইনানুগ অভিভাবকের সম্মতি অবশ্যই প্রয়োজন এবং ৫ বছরের কম বয়সী শিশুর মায়েরা কোন অবস্থাতেই নিয়োগের জন্য বিবেচিত হবেন না বলেও জানান তিনি।   সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন এটি একটি সুবর্ণ সুযোগ এবং বর্তমান সরকারের একটি মহতী উদ্যোগ। এ সুযোগ কাজে লাগিয়ে অনেক পরিবার সুখ-স্বাচ্ছন্দে বসবাস করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat